1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

পিরোজপুরে জামাল হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন, খালাস পেল ৫ জন

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
পিরোজপুরে অস্ত্র মামলায় রাজীবের ১০ বছরের কারাদণ্ড

পিরোজপুরের বহুল আলোচিত জামাল হত্যা মামলায় তিনজন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত, একইসাথে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সদর উপজেলার গুয়াবাড়িয়া গ্রামের মৃত সেকান্দার আলী শেখের ছেলে মজিবর শেখ, কুমিরমারা গ্রামের মোখলেছ হাওলাদারের ছেলে ফোরকান হাওলাদার, এবং মরিচাল গ্রামের মৃত খালেক শেখের ছেলে মোঃ মাহাবুব।

রায় ঘোষণার সময় আসামি ফোরকান পলাতক ছিলেন, তবে মজিবর শেখ ও মাহাবুব আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৯ এপ্রিল রাতে জামাল হাওলাদার তাঁর নিজ গ্রামের ফেরিঘাটে চায়ের দোকানে কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এসময় কুমিরমারার স্লুইস গেট এলাকায় পূর্ব-পরিকল্পিতভাবে হামলার শিকার হন তিনি। ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

পরে জামালকে ট্রলারযোগে হুলারহাট বাজারের খালের পাশে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে পালিয়ে যায় হামলাকারীরা। রাত ১টার দিকে নৈশপ্রহরী আনছার আলী তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দ্রুত জামালকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।

ঘটনার পরদিন জামালের ভাই কামাল হাওলাদার পিরোজপুর সদর থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আকন এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল কবীর বাদল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট