1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোর আটক, সাত গরু উদ্ধার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
জামালপুরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোর আটক

জামালপুর শহরে গরু চুরির সময় ট্রাকসহ দুই চোরকে আটক করেছে সদর থানা পুলিশ। বুধবার (৫ জুন) সকাল ৬টার দিকে পৌরসভার জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের কম্পপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় ট্রাক থেকে সাতটি চোরাই গরু উদ্ধার করা হয়।

আটকরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামাল হোসেন ও ময়মনসিংহের তারাকান্দা উপজেলার হানিফ মিয়া।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল আতিক জানান, “রাত্রিকালীন মোবাইল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে কম্পপুর চেকপোস্ট-৩ এ দায়িত্বরত এসআই কায়ছার আহম্মেদ, এএসআই রিপন মিয়া ও এএসআই কামরুল হাসান একটি ট্রাককে থামিয়ে তল্লাশি করেন। ট্রাক থেকে সাতটি গরু উদ্ধার এবং দুই চোরকে আটক করা হয়।”

তিনি আরও জানান, “চোরচক্রটি রাতের অন্ধকারে জেলার বিভিন্ন খামার ও বাড়ি থেকে গরু চুরি করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। চক্রে মোট ৯ জন সদস্য ছিল। তাদের মধ্যে সাতজন পালিয়ে গেছে।”

ওসি ফয়সল আরও বলেন, “ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া গরুগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হবে।”

সাম্প্রতিক সময়ে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছিল। পুলিশের এই অভিযানে জনগণের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট