1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে র‍্যাবের অভিযানে ভারত থেকে আসা ৫ লাখ অবৈধ জিলেট ব্লেড জব্দ, আটক ২

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
জামালপুরে র‍্যাবের অভিযানে ভারত থেকে আসা ৫ লাখ অবৈধ জিলেট ব্লেড জব্দ, আটক ২

জামালপুরে র‍্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ জুলাই) ভোরে একটি সফল অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা প্রায় ৫ লাখ জিলেট ব্লেড জব্দ করেছে। একইসঙ্গে দুই চোরাচালানকারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

জামালপুর র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, ভারতের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি পণ্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে ঢাকার উদ্দেশে যাত্রা করছিল একটি মাইক্রোবাস। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকার মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব সদস্যরা।

তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় মাইক্রোবাসটিকে শনাক্ত করে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়িটির ভিতর থেকে ৪ লাখ ৭৪ হাজার ৭০০ পিস অবৈধ জিলেট ব্লেড উদ্ধার করা হয়। একইসঙ্গে পাচারের কাজে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

র‍্যাবের হাতে আটক দুই ব্যক্তি হলেন- মোঃ সাদ্দাম হোসেন (৩২) এবং মোঃ আবুল খায়ের (২২)। তাদের মধ্যে সাদ্দাম হোসেন জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার খরমা মধ্য পাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে এবং আবুল খায়ের একই উপজেলার গামারিয়া এলাকার মোঃ আসাদুজ্জামানের ছেলে।

জব্দকৃত পণ্যের বাজারমূল্য আনুমানিক ২৩ লাখ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব। র‍্যাব কর্মকর্তারা জানিয়েছেন, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে দেশের অভ্যন্তরে সরবরাহ করে আসছিল।

এটিএম আমিনুল ইসলাম আরও জানান, এই ধরনের অবৈধ কার্যক্রম রোধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট