1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত, চলছে লুটপাট

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫
ঝিনাইদহে সংঘর্ষে আওয়ামী লীগ কর্মী নিহত, চলছে লুটপাট

ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন আওয়ামী লীগ কর্মী নিহত হওয়ার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। এরইমধ্যে ওই এলাকায় ভাংচুর ও লুটপাটের খবর পাওয়া গেছে।

ঘটনার দিন বুধবার থেকে শুক্রবার (২ মে) দুপুর পর্যন্ত দিঘিরপাড় গ্রামের উত্তর ও পূর্ব পাড়ায় একাধিক বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আমজাদ বিশ্বাস, আরমান বিশ্বাস, ইবাদত বিশ্বাস, ইয়ারুল বিশ্বাস, দেলোয়ার জোয়াদ্দার ও রহিম উদ্দিনসহ অন্তত ২০টি বাড়িতে হামলা চালানো হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, শুক্রবার দুপুরে এক কৃষাণীর গোয়ালঘর থেকে গরু খুলে নেওয়ার চেষ্টা করছিল লুটকারীরা। সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে গরুটি ফেলে পালিয়ে যায় তারা।

এতসব ঘটনার পরও এখন পর্যন্ত নিহত আওয়ামী লীগ কর্মী মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, “নিহতের পরিবার এখনো কোনো এজাহার দেয়নি। দিলে মামলা গ্রহণ করা হবে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”

উল্লেখ্য, বুধবার দিঘিরপাড় গ্রামে বিএনপি নেতা আমজাদ বিশ্বাস এবং আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে মোশাররফ হোসেন নামের এক আওয়ামী লীগ কর্মী নিহত হন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হন বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট