1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, র‍্যালি ও গাছের চারা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
ঝিনাইদহে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়”— এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করেছে ঝিনাইদহের রুরাল রিকন্সট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ)। পিকেএসএফ’র সহযোগিতায় রোববার (২৮ জুন) সকালে সদর উপজেলার গান্না এলাকার আলহাজ্ব মশিউর রহমান ডিগ্রি কলেজে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না পরিবেশ ক্লাবের সভাপতি নায়েব আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর-এ নবী এবং কলেজের অধ্যক্ষ মোস্তফা শাহিদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন পরিবেশ ও আরইসিপি কর্মকর্তা বাপ্পী কুমার অধিকারী।

বক্তারা বলেন, প্লাস্টিক পণ্যের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। তারা প্লাস্টিক ফুল ও সামগ্রী ব্যবহার পরিহারে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। একইসঙ্গে পরিবেশবান্ধব উৎপাদন ও ব্যবহারে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভার পূর্বে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র‍্যালি বের হয়, যা গান্না বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরবর্তীতে কলেজ শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।

এই আয়োজনটি পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয়দের মধ্যে গাছ লাগানোর আগ্রহ সৃষ্টি করে এবং পরিবেশ সংরক্ষণের প্রতি দায়িত্ববোধ বাড়িয়ে তোলে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট