1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহে দুর্নীতি বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
ঝিনাইদহে দুর্নীতি বিরোধী সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে দুর্নীতি বিরোধী এক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে শহরের আজাদ রেস্ট হাউজের সামনে থেকে ইয়েস গ্রুপ এর উদ্যোগে র‍্যালিটি শুরু হয়।

এই র‍্যালিতে শহরের বিভিন্ন স্কুল ও কলেজের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। র‍্যালিটি আজাদ রেস্ট হাউজ থেকে শুরু হয়ে পায়রা চত্বর, হামদহ, আরাপপুর হয়ে পোস্ট অফিস মোড় পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সনাক (সচেতন নাগরিক কমিটি)-এর সভাপতি এম সাইফুল মাবুদ। র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন সনাকের সদস্য এন এম শাহজালাল, নাসরিন ইসলামসহ অন্যান্য সামাজিক কর্মীরা।

আয়োজক ইয়েস গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, “আমরা চাই দুর্নীতির বিরুদ্ধে তরুণদের এগিয়ে আসা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা। এই সাইকেল র‍্যালির মাধ্যমে আমরা একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।”

দুর্নীতি রোধে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা জরুরি উল্লেখ করে আয়োজকরা বলেন, “শিক্ষার্থীদের এই অংশগ্রহণ প্রমাণ করে নতুন প্রজন্ম সচেতন এবং পরিবর্তনের জন্য প্রস্তুত।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট