1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে তিনটি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর। পৌর এলাকায় অবৈধভাবে পরিচালিত এসব ইটভাটা ভেঙে দেওয়া হয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে।

ঝিনাইদহের কালীগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে যশোর পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের একটি টিম। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এ অভিযানে পৌর এলাকার শিবনগর ও ইশ্বরবা অঞ্চলে ইটভাটাগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

অভিযানে ধ্বংস করা ইটভাটাগুলো হলো — শিবনগরের এম এম বি এম ব্রিকস, এইচ এম বি এম ব্রিকস এবং ইশ্বরবা এলাকার এ এম বি এম ব্রিকস। এ সময় এস্কেভেটর মেশিন দিয়ে ভাটাগুলোর ইট পোড়ানোর গোল প্রাচীর ভেঙে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন যশোর পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ডিরেক্টর মুনতাসির রহমান এবং কালীগঞ্জ থানা পুলিশের একটি টিম।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, “সরকারি বিধিমালা অনুযায়ী পৌর এলাকার মধ্যে কোনো ইটভাটা পরিচালনা করা নিষিদ্ধ। কিন্তু এসব ভাটা মালিক দীর্ঘদিন ধরে নিয়ম অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছিলেন। এজন্য পরিবেশ রক্ষায় এই অভিযান পরিচালনা করে তিনটি ভাটা নষ্ট করা হয়েছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, অভিযানের খবর এলাকায় প্রশংসার সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দারা পরিবেশ অধিদপ্তরের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “পৌর এলাকার মধ্যে এসব ইটভাটা থেকে ধোঁয়া ও দূষণে আমাদের জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। প্রশাসনের এ পদক্ষেপে আমরা স্বস্তি পেয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট