1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহ কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
ঝিনাইদহ কালীগঞ্জে রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে পৃথক রেল ও সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (২৩ জুলাই) সকালে দুটি দুর্ঘটনায় প্রাণ হারান এক অজ্ঞাত নারী ও মোটরসাইকেল চালক রুহুল আমিন (২২)।

প্রথম ঘটনাটি ঘটে ভোরে কালীগঞ্জ উপজেলার বাবরা রেলগেট এলাকায়। স্থানীয়রা রেললাইনের পাশে একটি নারীর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে কালীগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে যশোর রেল পুলিশের কাছে হস্তান্তর করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে সকাল ৯টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের ইশ্বরবা এলাকায় একটি আলমসাধু ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক রুহুল আমিন, যিনি কোটচাঁদপুর উপজেলার শিশারকুন্ডু গ্রামের বাসিন্দা ও হামিদুল ইসলামের ছেলে। একই দুর্ঘটনায় আহত হন আরেক মোটরসাইকেল আরোহী লালচাঁন। তাকে স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুইটি দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই দুর্ঘটনাগুলো আবারও প্রমাণ করে, সড়ক ও রেলপথে সচেতনতা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট