1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঝিনাইদহ এসআই হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৭ জুলাই, ২০২৫
ঝিনাইদহ এসআই হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন

ঝিনাইদহ জেলার বহুল আলোচিত উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় ঝিনাইদহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহাবুব আলম এ রায় ঘোষণা করেন। মামলার রায়ে চারজনকে মৃত্যুদণ্ড এবং চারজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, আমজাদ হোসেন (নিমতলা, রাজবাড়ি), লিয়াকত হোসেন (নিমতলা, রাজবাড়ি), আক্কাস আলী (দক্ষিণ দৌলতদিয়া, রাজবাড়ি), আলম শেখ (ভাটি লক্ষীপুর, ফরিদপুর)।
যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন, শাহীন (শোভারামপুর, ফরিদপুর), মোহাম্মদ সাগর (গোয়ালচামট, ফরিদপুর), নুরু খা (টাপাখোলা, ফরিদপুর), মনির হোসেন (শেখহাটি খা পাড়া, যশোর)।

উল্লেখযোগ্য যে, দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেবল আমজাদ হোসেন বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছেন। বাকিরা পলাতক বলে জানা গেছে।

২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা ছিল ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিরাজুল ইসলামের। ওই রাতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন।

পরে ২৪ আগস্ট সকালে ভেটেরিনারি কলেজের পাশে একটি ডোবা থেকে তার হাত-পা বাঁধা অবস্থায় মৃতদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা পিস্তল, ম্যাগজিন, গুলি ও মোটরসাইকেল ছিনতাই হয় বলে এজাহারে উল্লেখ করা হয়। এরপর অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন পুলিশ।

তদন্ত শেষে ২০১২ সালের ২৮ জানুয়ারি ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চারজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন এবং বাকিদের খালাস দেন আদালত।

ঝিনাইদহ কোর্ট ইন্সপেক্টর মোক্তার হোসেন জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট