1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কাহারোলে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৫ শুরু, ধান ও চাল সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
কাহারোলে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৫ শুরু, ধান ও চাল সংগ্রহে নির্ধারিত লক্ষ্যমাত্রা

দিনাজপুরের কাহারোলে এলএসডি গুদামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান ২০২৫ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ তারিখে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। তিনি কৃষকদের নিকট থেকে সরকার নির্ধারিত মূল্য ৩৬ টাকা প্রতি কেজি দরে ধান এবং ৪৯ টাকা দরে সিদ্ধ চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ সাঈদ রানা, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোঃ সাইফুন নবী, উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মোঃ হবিবর রহমান হবি এবং চাল কল মালিক সমিতির সভাপতি মোঃ আঃ মান্নানসহ অন্যান্য কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চলতি মৌসুমে কাহারোলে ৪০২ মেট্রিক টন ধান ও ১০৪২ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। খাদ্য বিভাগ জানিয়েছে, স্থানীয় কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরাসরি ক্রয় প্রক্রিয়া চালানো হচ্ছে।

এই উদ্যোগ কৃষকদের মুখে হাসি ফোটাবে বলে আশা করা হচ্ছে এবং সরকারি খাদ্য মজুত জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট