1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ১১ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

কাহারোলে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫
কাহারোলে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনাজপুরের কাহারোলে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন “বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প”-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয় গত ২০ মে থেকে ২১ মে ২০২৫ ইং তারিখ পর্যন্ত কাহারোল উপজেলা হলরুমে।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করা। এতে অংশগ্রহণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, গ্রাম আদালত সহকারী, গ্রাম পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রশিক্ষণে বক্তারা বলেন, গ্রাম আদালত হলো স্থানীয়ভাবে সহজ ও সাশ্রয়ী বিচারিক ব্যবস্থা। এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম আদালতের সেবাদান আরও জোরদার হবে এবং স্থানীয় জনগণ উপকৃত হবে।

“বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প”-এর ৩য় পর্যায়ের আওতায় এমন প্রশিক্ষণ দেশের বিভিন্ন উপজেলায় চলমান রয়েছে। এতে গ্রাম আদালতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং সেবার মান উন্নত হচ্ছে।

এই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমে গতি আসবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজকরা। পাশাপাশি, স্থানীয় জনগণকে সঠিক সময়ে ন্যায়বিচার দেওয়ার লক্ষ্যেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট