1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ৬৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কালীগঞ্জে ৬৫ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ ও মাছের জীববৈচিত্র্য রক্ষায় বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম। শনিবার (২৮ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত কালীগঞ্জ শহরের বড় বাজার এলাকায় পরিচালিত এ অভিযানে প্রায় ৬৫ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়াড়ি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ঝিনাইদহের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম। তার সঙ্গে ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, কালীগঞ্জ থানা পুলিশ ও বিজিবির সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজারের মাছ বাজার সংলগ্ন দোকানগুলোতে অভিযান চালানো হয়। এ সময় ৪টি দোকান থেকে ৯৯৫ কেজি অবৈধ কারেন্ট জাল এবং ৭৬০ কেজি চায়না দোয়াড়ি জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৫ লাখ টাকা।

এছাড়া একই ধরনের অপরাধে আরও ৭টি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয় এবং মোট ১১টি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত জালগুলো দুপুরের পর উপজেলা চত্বরে নিয়ে গিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও বলেন, “কারেন্ট জাল দিয়ে চারা পোনা মাছ নিধন হয়, যা মাছের প্রজনন ব্যাহত করে এবং পরিবেশের মারাত্মক ক্ষতি করে। তাই এগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এমন অভিযান আগামীতেও চলবে।”

এ ধরনের অভিযান জলজ পরিবেশ সংরক্ষণ এবং অনিয়মের বিরুদ্ধে আইন প্রয়োগে সরকারের সক্রিয় অবস্থানেরই একটি প্রমাণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট