1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ জুন, ২০২৫
কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বিএনপি পতিত স্বৈরাচার সরকারের দোসরদের ষড়যন্ত্র, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। সোমবার (৩০ জুন) বিকালে থানা রোডের ধান হাটায় আয়োজিত এই সমাবেশে প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।

তিনি বলেন— “পতিত হাসিনা সরকারের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। প্রশাসনের বিভিন্ন স্তরে তারা ঘাপটি মেরে থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করছে। এসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে।”

তিনি আরও বলেন— “কালীগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে আমরা আজ থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।” ফিরোজ আরও বলেন— “বিএনপির প্রতিটি পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। পতিত সরকারের মদদপুষ্ট সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রতিহত করতে হবে।”

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু সমাবেশ সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন— শহিদুল ইসলাম সাইদুল, সাবেক যুগ্ম আহ্বায়ক, মিজানুর রহমান, বিএনপি নেতা, জবেদ আলী, অহেদ লস্কার, মোহাম্মদ আলী জিন্নাহ, এছাড়াও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন এবং মাদক ও স্বৈরাচার বিরোধী স্লোগানে প্রকম্পিত হয় শহরের রাস্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট