1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
কালীগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানার পুলিশের অভিযানে ১৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ মে ২০২৫) সকাল সাড়ে ১০টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

থানার এসআই জাকারিয়া মাসুদের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বারোবাজারের বাদেদিহি গ্রামে অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—যশোর জেলার চৌগাছা উপজেলার বাগপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে আবু জেহেল ওরফে বাবু (৫৪) এবং কালীগঞ্জ উপজেলার বাদেদিহি গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে সোহাগ হোসেন (৩৬)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজুর রহমান এর নির্দেশে বিভিন্ন স্থানে নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও জানান, এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই বাদেদিহি গ্রামে অভিযান চালিয়ে ১৫ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই ধরনের পদক্ষেপ সমাজে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট