1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পুলিশের মামলায় গণগ্রেফতার আতঙ্কে পুরুষ শূন্য গ্রাম

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫
গণ গ্রেফতারের প্রতিবাদে গ্রামের মহিলাদের মানববন্ধন

গণ গ্রেফতারের প্রতিবাদে গ্রামের মহিলাদের মানববন্ধন

এক কিশোরীকে উদ্ধারে এসে মারপিটে শিকার হয়ে পুলিশ সদস্য আহতের ঘটনায় থানাতে মামলার পর গণ গ্রেফতার আতংকে পুরুষ শূন্য হয়ে পড়েছে ঝিনাইদহের কালীগঞ্জের বাকুলিয়া গ্রাম। এ নিয়ে আতংকিত গ্রামবাসীরা গণ গ্রেফতার ও ঘটনার সময়ে গ্রামের নারী পুরুষ শিশুদের উপর পুলিশের হামলার প্রতিবাদে বুধবার এক মানববন্ধন করেছে। ভূক্তভোগী বাকুলিয়া গ্রামসহ পার্শ্ববর্তী খয়েরতলা গ্রামের প্রায় শতাধিক নারী মহাসড়কে এসে এই মানববন্ধনে অংশ নেয়। উল্লেখ্য গত সোমবার বিকালে বাকুলিয়া গ্রামে পুলিশ আহতের ঘটনা নিয়ে রাতে পুলিশের মামলায় ওই গ্রামের ৪ জনকে আটক করে আদালতে পাঠানো হয়। সেই থেকেই গ্রামটিতে গ্রেফতার আতংক বিরাজ করছে।

বুধবার সকালে খয়েরতলা ও বাকুলিয়া গ্রামবাসীর আয়োজনে মানববন্ধনে অংশ নেওয়া বাকুলিয়া গ্রামের ষাটোর্ধ সুফিয়া খাতুন নামে এক বৃদ্ধা বলেন, ওইদিন পুলিশ সাদা পোশাকে গ্রামে এসে অকারনে আমাদের বাড়ির নারী পুরুষদের মারপিট করে। মারপিটে মাছুরা খাতুন নামে এক নারী রক্তাক্ত আহত হয়। মানববন্ধনে উপস্থিত নারীরা আরো বলেন, পুলিশ মামলা দিয়ে গ্রামের নিরিহ লোকজনকে আটক করছে। এই ভয়ে তাদের গ্রামের পুরুষ সদস্যরা বাড়ি ছাড়া। তারা এই হয়রানী ও পুলিশের কর্মকান্ডের সুষ্ঠ বিচার দাবি করেন।

এ নিয়ে সরেজমিনে বাকুলিয়া গ্রামটিতে গিয়ে ইমাদুল ইসলাম সহ কয়েকটি বাড়িতে গেলেও কোন পুরুষ সদস্যকে দেখা যায়নি। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নারী জানায়, পুলিশ গ্রামের যাকে তাকে আটক করছে। এই ভয়েই তাদের পুরুষ সদস্যরা বাইরে বাইরে থাকছেন।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, যশোর কোতয়ালী থানার পুলিশ কালীগঞ্জে এসে আহতের ঘটনায় ওইদিন রাতে যশোর চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই শওকত হোসেন বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০/৭০ জনের নামে একটি মামলা করেন। সেই মামলায় অভিযুক্ত ৪ জনকে আটক করা হলেও কোন নিরিহ মানুষকে তারা হয়রানী করছে না।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট