1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম, দুইজন আশঙ্কাজনক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসার দ্বন্দ্বকে কেন্দ্র করে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম করেছে চাচাত ভাইয়েরা। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় যশোরে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।

ঝিনাইদহের কালীগঞ্জে মাছ ব্যবসা নিয়ে পারিবারিক দ্বন্দ্বের জেরে তিন সহোদর ভাইকে কুপিয়ে জখম করেছে তাদেরই চাচাত ভাইয়েরা। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাছ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন— আরিফ হোসেন (৩৫), শরিফ হোসেন (৩২) ও জারিফ হোসেন (৩০)।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক বড় ভাই আরিফ ও ছোট ভাই জারিফকে আশঙ্কাজনক অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে পাঠান।

আহত জারিফ হোসেন জানান, দীর্ঘদিন ধরে তাদের পরিবারের সঙ্গে চাচাত ভাই মনিরুলদের মাছের ব্যবসা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে শহরের মেইন বাসস্ট্যান্ড মাছ বাজারের আড়তের খাটে তিন ভাই বসেছিলেন। এসময় মাছ বিক্রির টাকা ভাগ নিয়ে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পরই খারাসপুর গ্রামের মনিরুল ও সোহেলের নেতৃত্বে ৮-১০ জনের একটি দল অতর্কিতে এসে ধারালো অস্ত্র দিয়ে তাদের তিন ভাইকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

হামলার পর বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের স্বজনরা হাসপাতালে এসে আহাজারি করতে দেখা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী শরিফ হোসেন ৬-৭ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে চাচাত ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট