1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা রতন মিয়া গ্রেফতার। তার নামে সাতটি মামলা রয়েছে এবং তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের হোতা রতন মিয়া

ঝিনাইদহের কালীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের অন্যতম হোতা ও একাধিক মামলার আসামি রতন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রতন মিয়া (৩৪) কালীগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কালীগঞ্জসহ বিভিন্ন থানায় সাতটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এ আসামিকে ধরতে একাধিকবার অভিযান চালানো হলেও ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। এমনকি সেনাবাহিনীও তাকে আটক করতে পারেনি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলামের দিকনির্দেশনায় এএসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।

ওসি শফিকুল ইসলাম জানান, “সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলাইপুর গ্রামে অভিযান চালিয়ে রতন মিয়াকে আটক করা হয়। তার নামে মোট সাতটি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে রতন মিয়ার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে কালীগঞ্জের সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে। দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্র মোটরসাইকেল চুরি করে আসছিল বলে জানা গেছে। স্থানীয়দের মতে, এই চক্রের কার্যক্রমের কারণে এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করত। রতন মিয়ার গ্রেফতার হওয়ায় জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট