1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়, মাদক ও সন্ত্রাস নির্মূলে আহ্বান

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে পুলিশের সুধী সমাবেশ ও মতবিনিময়, মাদক ও সন্ত্রাস নির্মূলে আহ্বান

ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে নতুন উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো সুধী সমাবেশ ও মতবিনিময় সভা। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কালীগঞ্জ থানা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক।

ডিআইজি রেজাউল হক তাঁর বক্তব্যে বলেন, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের দৌরাত্ম্য নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি মানুষের বিবেক ও মূল্যবোধ জাগ্রত হওয়া প্রয়োজন। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে সবাই নিজ নিজ জায়গা থেকে সোচ্চার হলে একটি সুন্দর দেশ ও জাতি গঠন সম্ভব। তিনি আরও জানান, পুলিশ সবসময় জনগণের হয়ে কাজ করতে চায় এবং এজন্য সবার সহযোগিতা অপরিহার্য। জনগণের প্রত্যাশা পূরণের জন্য পুলিশের সঙ্গে তথ্য ও সহযোগিতা বিনিময়ের আহ্বান জানান তিনি।

সমাবেশে বক্তব্য রাখেন পুলিশ সুপার মনঞ্জুর মোর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল আলম, ওসি শফিকুল ইসলামসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত জনতা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মতামত ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট