1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ঝিনাইদহের কালীগঞ্জে ছয় লেন মহাসড়কের জন্য অধিগ্রহণকৃত জমির ন্যায্য বাজারমূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন ক্ষতিগ্রস্ত জমি ও স্থাপনার মালিকরা। তাদের অভিযোগ, শহরের প্রাণকেন্দ্রের কোটি টাকা শতকের জমি সরকার নামমাত্র ৬ থেকে ১০ লাখ টাকা নির্ধারণ করেছে। একইভাবে উপজেলার বিভিন্ন মৌজার ৫ থেকে ১০ লাখ টাকা শতকের জমি মাত্র ২৫-৩০ হাজার টাকায় অধিগ্রহণের চেষ্টা চলছে, যা মালিকদের সঙ্গে সুস্পষ্ট বৈষম্য।

মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের হাতে ঝিনাইদহ জেলা প্রশাসকের বরাবর প্রেরিত একটি স্বারকলিপি তুলে দেন জমির মালিকরা। এর আগে তারা উপজেলা গেটের সামনে আধা ঘণ্টাব্যাপী ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। পরে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম ও ওসি (তদন্ত) মোজাম্মেল হক ঘটনাস্থলে এসে অবরোধ তুলে নিতে মালিকদের রাজি করান।

মানববন্ধনে বক্তব্য রাখেন নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম, সাংবাদিক জামির হোসেন, তৌহিদুল ইসলাম তোহিদসহ ক্ষতিগ্রস্ত জমির মালিকরা। এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠুও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

ক্ষতিগ্রস্ত মালিকরা জানান, গত ৭ আগস্ট তাদেরকে ছয় লেন মহাসড়কের জমির অধিগ্রহণ সংক্রান্ত ৮ ধারার কাগজপত্র প্রদান করা হয়েছে, যেখানে জমির মূল্য একেবারেই হাস্যকরভাবে কম উল্লেখ করা হয়েছে। তারা দাবি করেন, মেইন বাসস্ট্যান্ড এলাকায় ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা থাকলেও তার নিচে অতিরিক্ত জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে এবং জমির শ্রেণী পরিবর্তন করে ক্ষতিপূরণের পরিমাণ কমানো যাবে না। তাদের সতর্কবার্তা—দাবি না মানা হলে ভবিষ্যতে হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট