1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলি

খাগড়াছড়ি প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস এর মধ্যে গোলাগুলি, এলাকায় আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) এর সদস্যদের মধ্যে রোববার (২৭ জুলাই) দুপুরে প্রচণ্ড গোলাগুলি হয়েছে। সংঘর্ষটি শুরু হয় লোগাং উচ্চ বিদ্যালয়সংলগ্ন এলাকায়, যা এখনো থেমে থেমে চলছে বলে জানিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস সদস্যরা যখন লোগাং এলাকায় প্রবেশ করে, তখন ইউপিডিএফ (প্রসিত) সদস্যরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে। যদিও এই গোলাগুলিতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা লোকমুখে গোলাগুলির খবর পেয়েছি। তবে ঘটনাস্থলটি খুবই দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে পুলিশ সেখানে পৌঁছাতে পারছে না।”

এ বিষয়ে জানতে ইউপিডিএফ (প্রসিত) দলের সংগঠক অংগ্য মারমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দুই প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ (প্রসিত) ও জেএসএস (সন্তু) দীর্ঘদিন ধরেই নানা ইস্যুতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সাম্প্রতিক গোলাগুলি স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট