1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে

খুলনা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
খুলনায় বিষাক্ত বাংলা মদপানে ৫ জনের মৃত্যু, আরও ২ জন হাসপাতালে

খুলনায় বিষাক্ত বাংলা মদপানে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল থেকে দুপুরের মধ্যে নগরীর বয়রা পুজাখোলা ইসলামিয়া কলেজ মোড় ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর অসুস্থ অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতরা হলেন—বয়রা শের মোড়ের আব্দুর রবের ছেলে বাবু (৫০), মধ্যপাড়া এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু (৬০), বয়রা জংশন রোডের গৌতম কুমার শীল (৪৭), আজিবর (৫৯) ও শেখ তোতা (৬০)। এছাড়া হাসপাতালে ভর্তি হওয়া দুইজনের নাম উজ্জ্বল ও সাত্তার।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকালে তারা রেক্টিফাইড স্পিরিট (হাতে তৈরি মদ) পান করেন। এ মদে চুনের পানি এবং ঘুমের ট্যাবলেট মিশিয়ে প্রস্তুত করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। মদপানের পরপরই তারা তীব্র পেটব্যথা ও শারীরিক অসুস্থতায় ভুগতে থাকেন। পরে সবাইকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাদের মৃত্যু ঘটে।

প্রাথমিকভাবে মৃতদের পরিবারের পক্ষ থেকে বিষয়টি গোপন রাখা হলেও সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়। ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-সহকারী কমিশনার (দক্ষিণ) মো. হুমায়ুন কবির বলেন, “বিষাক্ত বা অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবনের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। নিহতদের লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।”

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অবৈধ মদ প্রস্তুত ও সরবরাহ চক্র খুঁজে বের করতে অভিযান চালানো হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট