1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কোটচাঁদপুরে আদম ব্যবসায়ীর প্রতারণায় সর্বস্বান্ত ১২ পরিবার

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
কোটচাঁদপুরে আদম ব্যবসায়ীর প্রতারণায় সর্বস্বান্ত ১২ পরিবার
অভিযুক্ত নজরুল ইসলাম ও তার কাতার প্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন

বিদেশে পাড়ি দিয়ে ভালো চাকরি আর সচ্ছল জীবনের স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু সেই স্বপ্ন এখন ভয়াবহ দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঝিনাইদহের কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলার ১২টি পরিবার প্রতারণার শিকার হয়ে আজ নিঃস্ব।

অভিযোগ উঠেছে, কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের আদম ব্যবসায়ী নজরুল ইসলাম ও তার কাতারপ্রবাসী ছেলে মাসুম বিল্লাহ মামুন বিদেশে ভালো কাজের প্রলোভন দেখিয়ে প্রতিটি পরিবার থেকে ৪.৫ থেকে ৫ লাখ টাকা আদায় করেন।

ভুক্তভোগীদের পরিবার জানায়, গত বছরের নভেম্বর থেকে তাদের ছেলে ও স্বজনদের কাতারের উম সালাল মোহাম্মদ এলাকায় একটি বাড়িতে গাদাগাদি করে আটকে রাখা হয়েছে। সেখানে নেই বৈধ কাজ, নেই খাবারের পর্যাপ্ত ব্যবস্থা—উল্টো আরও টাকা না পাঠালে দেশে লাশ ফেরত যাবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

কৃষক মোহাম্মদ হানিফ বলেন, “ছেলেকে পাঠিয়ে সংসার ভালো চলবে ভেবেছিলাম। এখন ওখানে না খেয়ে আছে, আবার বলছে আরও টাকা পাঠাতে।”

বিধবা নুরজাহান বেগম বলেন, “জমি বন্ধক, গরু বিক্রি, এনজিও ঋণ—সব দিয়েছি। এখন দালাল বলছে আবার দুই লাখ টাকা না দিলে কাজ হবে না। আমরা খাবো কী, দেবো কী!”

একাধিক পরিবার থানায় অভিযোগ ও আদালতে মামলা করেছে। কিন্তু অভিযুক্ত নজরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। কাগমারীর বাড়িতে ঝুলছে তালা, বন্ধ মোবাইল ফোন।

কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, “স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। অভিযুক্তরা পলাতক থাকায় তা সম্ভব হয়নি। তাদের আদালতের শরণাপন্ন হতে বলা হয়েছে।”

ভুক্তভোগীরা বলছেন, “আমাদের যা ছিল সব হারিয়েছি। এখন যেন আর কেউ এই দালালদের ফাঁদে পড়ে সর্বনাশ না হয়, সেই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট