1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কৃষিবিদ শামীমুর রহমান শামীম হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য নির্বাচিত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
কৃষিবিদ শামীমুর রহমান শামীম

আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন

বাংলাদেশের খ্যাতনামা কৃষিবিদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ মোঃ শামীমুর রহমান শামীম হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
এই অর্জনে তাঁকে দেশের বিভিন্ন কৃষিবিদ সংগঠন ও রাজনৈতিক মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

কৃষিবিদ শামীমুর রহমান শামীম দীর্ঘদিন ধরে কৃষি ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (কেআইবি) এর সাবেক সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

এগ্রিকালচারিষ্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর সকল চ্যাপ্টার ও সর্বস্তরের কৃষিবিদবৃন্দ শামীমুর রহমান শামীমকে এই সফলতা অর্জনের জন্য অভিনন্দন, শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন।

তাঁদের প্রত্যাশা, “শামীমুর রহমান শামীম তাঁর মননশীলতা, মেধা ও নেতৃত্বগুণ দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার সম্প্রসারণ এবং সুশৃঙ্খল পরিবেশ রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন।”

এই অর্জনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাগেরহাটের রামপাল-মংলা অঞ্চল, এবং খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানানো হয়েছে। দেশের কৃষি ও কৃষিবিদ সমাজ আশাবাদী, শামীমুর রহমান শামীম তাঁর দক্ষতা ও বিচক্ষণতা দিয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়কে একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট