1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি আটক

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
ঝিনাইদহে শ্রমিকদল নেতা লাল মিয়া হত্যা মামলার আসামি সোম আটক
র‍্যাব-৬ এর অভিযানে আটক লাল মিয়া হত্যা মামলার আসামি সোমকে থানায় হস্তান্তরের সময়।

ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া হত্যা মামলার অন্যতম পলাতক আসামি সোম (৫৫) কে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-৬)। গতকাল রবিবার রাত ৯টার পর ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে। নিহত সেকেন্দার আলী লাল মিয়া হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নারায়ণপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ্বাসের পুত্র।

ঘটনার সূত্রপাত ২০১৬ সালের ২৭ জুলাই। ওই দিন দুপুরে গরু কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেন সেকেন্দার আলী লাল মিয়া। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ দুই বছর পর, ২০১৮ সালের ২ আগস্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের বোন মোছা: মনিরা খাতুন এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন,
“র‍্যাব-৬ অভিযান চালিয়ে আসামিকে আটক করেছে। তাকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। তাকে আজ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।”

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, মামলার তদন্ত ও অন্যান্য পলাতক আসামিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট