1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৮টি রাম দাসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। মূল অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে মাদক ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬। গ্রেফতারকৃত নারীর নাম তাছলিমা আক্তার (৩৫)। তিনি হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামের বাসিন্দা ও হোসেন আলীর স্ত্রী।

বুধবার (রাত) দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ হরিণাকুণ্ডু পৌরসভার চটকাবাড়িয়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে তাছলিমা আক্তারের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে দুই কেজি গাঁজা ও ৮টি রাম দাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, অভিযানের মূল লক্ষ্য ছিলেন চিহ্নিত মাদক কারবারি হোসেন আলী। তিনি ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে এবং দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে অভিযান চলাকালে তিনি পালিয়ে যান।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, পলাতক আসামিকে গ্রেফতারের জন্য নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এ বিষয়ে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) অসিত কুমার রায় বলেন, র‍্যাব-৬ এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বেচাকেনার অভিযোগ ছিল। সাম্প্রতিক এই অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট