1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মামুন রেজার স্মরণে দিঘলিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিলের সিদ্ধান্ত গৃহীত

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
মামুন রেজার স্মরণে দিঘলিয়া প্রেসক্লাবে দোয়া মাহফিলের সিদ্ধান্ত

খুলনার দিঘলিয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মামুন রেজা এবং অন্যান্য প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৯ আগস্ট) প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১ আগস্ট সাংবাদিক মামুন রেজা, সাবেক সভাপতি শেখ আফজাল হোসেন, বদরুল আলম, আমজাদ হোসেন ও গৌরাঙ্গ নন্দীর আত্মার মাগফিরাত কামনায় একটি দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম ওয়াহিদ মুরাদ, যুগ্ম সম্পাদক কে এম আসাদুজ্জামান, সহ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ওয়াছিক উল্লাহ হোসাইনী রাজিব, দপ্তর সম্পাদক মোঃ আশরাফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ সালাহ উদ্দিন মোল্যা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপন, ক্রীড়া সম্পাদক মোঃ রানা মোল্লা, নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, এস এম রফিকুল ইসলাম বাবু, মোঃ শামীম হক, এস এম হাবিবুর রহমান তারেকসহ আরও অনেকে।

উল্লেখ্য, চ্যানেল-২৪ এবং দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা একজন সুপরিচিত ও সম্মানিত গণমাধ্যমকর্মী ছিলেন। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি সততা, নিরপেক্ষতা ও পেশাগত নিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেন। গত ২০২৫ সালের ২০ মে রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মামুন রেজা ও অন্যান্য প্রয়াত সাংবাদিকদের আদর্শ, সততা ও নিষ্ঠা নতুন প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে উল্লেখ করেন প্রেসক্লাবের সদস্যরা। তারা বলেন, এ ধরনের স্মরণসভা ও দোয়া মাহফিলের মাধ্যমে পূর্বসূরিদের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি, ভবিষ্যতের পথচলা আরও সুদৃঢ় ও মূল্যবোধসম্পন্ন হবে।

উপস্থিত সকল সদস্য এ আয়োজনের সফলতা কামনা করেন এবং বলেন, আমরা যারা এখনও বেঁচে আছি, এমন উদ্যোগের মাধ্যমে তারাও স্মরণীয় হয়ে থাকবেন। আল্লাহ যেন সকল মৃত সাংবাদিককে জান্নাতুল ফেরদাউস দান করেন—এই প্রার্থনায় শেষ হয় সভাটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট