1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মোবারকগঞ্জ সুগার মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
মোবারকগঞ্জ সুগার মিলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত দক্ষিণবঙ্গের একমাত্র রাষ্ট্রীয় ভারী শিল্পপ্রতিষ্ঠান মোবারকগঞ্জ সুগার মিলের শ্রমিকরা বকেয়া বেতন ও অন্যান্য পাওনার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৮টার দিকে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে প্রশাসনিক ভবনে মিলের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা বকেয়া বেতন, ফেব্রুয়ারি মাসের হলিডে ও ফ্রাইডে’র পাওনা টাকা পরিশোধের জোর দাবি জানান। সেই সঙ্গে ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে স্লোগান দেন শ্রমিকরা।

বিক্ষোভ চলাকালে ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ ও সুগার মিল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সহায়তায় তাকে মুক্ত করা হয়।

এ সময় শ্রমিক ইউনিয়ন নেতারা বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। শ্রমিকরা ব্যবস্থাপনা পরিচালকের কক্ষ থেকে সরে আসেন।

মিলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম বলেন, “এটি শ্রমিক অন্তোষের কোনো ঘটনা নয়। তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলেন, যা দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।”

প্রতিষ্ঠানটির ভবিষ্যত স্থিতিশীলতা ও শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে কর্তৃপক্ষ ও ইউনিয়নের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট