1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, মিল চত্বরে উত্তেজনা

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে বিক্ষোভ করেছেন ১২০ জন শ্রমিক। মামলা বিচারাধীন থাকায় কাজে যোগ দিতে না পেরে অনিশ্চয়তায় পরিবারগুলো।

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিচ্যুত শ্রমিক ও কর্মচারীরা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় ১২০ জন শ্রমিক-কর্মচারী মিল চত্বরে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে মোবারকগঞ্জ চিনিকলের বিভিন্ন পদে প্রায় ১২০ জন শ্রমিক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতির অভিযোগ তুলে ২০২৪ সালের শেষ দিকে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় নিয়োগপ্রাপ্ত শ্রমিকদের কাজে যোগদান করতে দিচ্ছে না মিল কর্তৃপক্ষ।

সোমবার সকালে চাকরিচ্যুত শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানাতে গেলে তাকে কার্যালয়ে না পেয়ে বিক্ষোভে নামেন তারা। এ সময় তারা দ্রুত মামলা নিষ্পত্তি এবং চাকরিতে পুনরায় যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান।

বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ব্রেকিং ক্লার্ক লিসান বলেন, “আইনগতভাবে আমাদের নিয়োগ হয়েছিল। মামলা বিচারাধীন থাকলেও আমাদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।”

ক্রাশিং করনিক হাবিবুর রহমান বলেন, “দীর্ঘদিন ধরে কোনো আয় নেই। সংসার চালাতে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।”

মৌসুমী চেকিং করনিক শামীমা সুলতানা রত্না বলেন, “নারী শ্রমিক হিসেবে আমাদের কষ্ট আরও বেশি। চাকরিতে যোগ দিতে না পারায় সন্তানদের পড়াশোনা, সংসার সবকিছু অনিশ্চয়তার মুখে পড়েছে।”

বিক্ষোভরত শ্রমিকরা জানান, দ্রুত আদালতের মামলা নিষ্পত্তির মাধ্যমে তাদের কাজে যোগদানের সুযোগ দেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং কর্মসূচি আরও কঠোর করা হবে।

এ বিষয়ে মোবারকগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জুবায়েরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে মিল কর্তৃপক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

শ্রমিকদের এই আন্দোলনের ফলে এলাকায় নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। দ্রুত সমস্যার সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট