1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

মোঃ জসিম উদ্দিন, মুন্সীগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

মুন্সীগঞ্জ শহরের লিচুতলা জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ২০২৫ সালের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

স্মৃতিস্তম্ভে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ পরিবারের সদস্যরা। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত। এরপর পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, স্বাস্থ্য বিভাগ, মুন্সীগঞ্জ প্রেসক্লাব, জেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধানুষ্ঠান শেষে সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিশিষ্ট ব্যক্তিরা।

দিবসটি উপলক্ষে বিএনপিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে ছিল আলোচনা সভা, দোয়া মাহফিল, র‌্যালি ও শহীদদের স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের ধারাবাহিকতায় সংঘটিত গণঅভ্যুত্থানে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বহু শহীদ রক্ত ঝরিয়েছিলেন। সেই আত্মত্যাগের স্মরণে সরকার ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট