1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন: র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে।

ঝিনাইদহের কালীগঞ্জে “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সমবায় অফিসার শ.ম রাশিদুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, সহকারী পরিদর্শক এমদাদ হোসেন ও পাট কর্মকর্তা ফারুক হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

বক্তারা বলেন, সমবায় কার্যক্রম দেশের প্রান্তিক জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও স্বাবলম্বিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সঠিক পরিকল্পনা, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং সদস্যদের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায় আন্দোলন আরও এগিয়ে যাবে। তারা মনে করেন, সমবায়ের ভিত্তি শক্তিশালী হলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানের শেষ পর্বে উন্নয়ন ও কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার ৫টি সমবায় অফিসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট