1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়, ২০ মে পর্যন্ত বজ্রবৃষ্টির শঙ্কা মডেল মসজিদে টিকটক ভিডিও করে বিতর্ক, জামালপুরে শিক্ষার্থী বহিষ্কার পশ্চিমবঙ্গে সীমান্তে কাঁটাতারের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফকে জমি দেবে সরকার মুন্সীগঞ্জে ইজারার আগেই কোরবানির পশুর হাটের প্রচারণা ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট জনগণের আস্থা অর্জনে পুলিশকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর দিঘলিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রেসক্লাব সভাপতি শিক্ষানুরাগী মোল্লা মাকসুদুল ইসলাম ঝিনাইদহে কাল্ব’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলদিয়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান খানের উঠান বৈঠক দিঘলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন

নেছারাবাদে সাবেক চেয়ারম্যান সবুর তালুকদারের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর সংবাদ, নেছারাবাদ উপজেলা, সমুদয়কাঠি ইউনিয়ন, এম.কে. সবুর তালুকদার, দুর্নীতি অভিযোগ, ইউনিয়ন পরিষদ

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের পুরনো লোহার পুলসহ বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয়দের পক্ষ থেকে একাধিক দপ্তরে লিখিতভাবে জানানো হলেও রহস্যজনক কারণে কোনো তদন্ত হয়নি। এতে ভুক্তভোগী গ্রামীণ জনগণের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সাগরকান্দা গ্রামের প্রবীণ নাগরিক মো. নিয়াজ তালুকদার অভিযোগ করেন, সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার ইউনিয়নের ১৫টি পুরনো লোহার পুল এবং ৮নং ওয়ার্ডের একটি ব্রিজের গাইড ওয়ালের ইট বিক্রি করে অন্তত এক কোটি টাকা দুর্নীতি করেছেন। এছাড়া টিআর, কাবিখা, জিআর, কাবিটা, ভিজিডি ও এডিবি প্রকল্প থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করেন তিনি। স্থানীয়দের দাবি, সাগরকান্দা স্কুল মাঠে বালু ভরাটের অর্থও তিনি আত্মসাৎ করেছিলেন।

বর্তমান চেয়ারম্যান মো. হুমাউন কবির বেপারি বলেন, “সবুর তালুকদার একসময় বিএনপির রাজনীতি করলেও পরে আওয়ামী লীগে যোগ দিয়ে ক্ষমতার প্রভাব খাটিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি পরিষদের বরাদ্দের অধিকাংশ অর্থ আত্মসাৎ করেছেন। এমনকি ইউনিয়নের পুরোনো লোহার পুল বিক্রি করে ব্যক্তিগত গুদামে মজুত রাখতেন। একবার গভীর রাতে সরকারি মালামাল বিক্রি করতে গিয়ে ধরা পড়েন।”

তিনি আরও জানান, ভুয়া প্রকল্প দেখিয়ে টিআর, কাবিখা ও কাবিটা থেকে প্রায় ১০০ মেট্রিক টনের সমপরিমাণ অর্থ উত্তোলনের প্রমাণ উপজেলা অফিসে সংরক্ষিত আছে। নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার সময়ও সাবেক চেয়ারম্যান পরিষদের কোনো নথি বা আর্থিক হিসাব বুঝিয়ে দেননি।

সাবেক কয়েকজন ইউপি সদস্যও অভিযোগ করেন, ধর্মীয় প্রতিষ্ঠানের অনুদানসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছিলেন সবুর তালুকদার। এমনকি তারা তৎকালীন ইউএনও’র কাছে অনাস্থা প্রস্তাব দিলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক চেয়ারম্যান এম.কে. সবুর তালুকদার বলেন, “সব অভিযোগ মিথ্যা। পরিষদের পুরনো লোহার পুলের মালামাল আমার ব্যক্তিগত গুদামে শুধু সুবিধার জন্য রাখা হয়েছিল। পরে আমি নতুন চেয়ারম্যানকে সেগুলো বুঝিয়ে দিয়েছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট