1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মেলান্দহে বকেয়া বেতন চাইতে গিয়ে নার্স মারধরের শিকার

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
মেলান্দহে বকেয়া বেতন চাইতে গিয়ে নার্স মারধরের শিকার

জামালপুরের মেলান্দহ উপজেলার হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে পাঁচ মাসের বকেয়া বেতন চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন আশা মনি (২০) নামে এক নারী নার্স। বর্তমানে তিনি মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত নার্স আশা মনি মেলান্দহ পৌরসভার বাসুদেবপুর এলাকার আসর শেখের মেয়ে। তিনি প্রায় দুই বছর ধরে হাজরাবাড়ী জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত। শুরুতে নিয়মিত বেতন পেলেও গত পাঁচ মাস ধরে বেতন বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (৩ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে বকেয়া বেতন চাইতে হাজরাবাড়ী বাজার এলাকায় অবস্থিত হাসপাতাল কার্যালয়ে যান আশা মনি। অভিযোগ অনুযায়ী, সেখানে হাসপাতালের মালিক মো. সবুজ ও মো. রফিক ক্ষিপ্ত হয়ে তার ওপর অতর্কিত হামলা চালান। তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারায় গুরুতর আহত হন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। আশা মনি জানান, কেবল মারধর নয়, তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। পরে ওই রাতেই মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ পাওয়ার পর মেলান্দহ থানা পুলিশ ঘটনাস্থলে পরিদর্শনে যায়। তদন্তে নার্সকে মারধরের প্রাথমিক সত্যতা মিলেছে বলে জানান মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, “তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ ঘটনাস্থলে গেলে দেখা যায়, হাসপাতালের অধিকাংশ কক্ষে তালা ঝুলছে। অপারেশন থিয়েটার, রিসেপশন ও ব্লাড কালেকশন রুমসহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলো বন্ধ অবস্থায়। এমনকি কোনো রোগী বা স্বজনদের উপস্থিতিও ছিল না। হাসপাতালের মালিকপক্ষ ও কর্মচারীরা আত্মগোপনে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের মতে, একজন নার্সকে এভাবে মারধর করা নিন্দনীয় এবং ভয়াবহ। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট