1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী শামিমার মৃত্যুর ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিন নাহার শামিমার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সহপাঠীদের দাবি, এটি আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড।

ঝিনাইদহের কালীগঞ্জে নার্সিং শিক্ষার্থী নাসরিন নাহার শামিমার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সকাল ১০টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড এলাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শামিমার সহপাঠীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নাসরিন নাহার শামিমার মৃত্যু আত্মহত্যা নয়; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং সেটিকে আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা চলছে। তারা দাবি করেন, দ্রুত ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।

শামিমার সহপাঠী মিতুল বলেন, “মৃত্যুর দিন সকালেও শামিমার সঙ্গে আমার কথা হয়েছে। তার আচরণে কোনো অস্বাভাবিকতা দেখিনি। আত্মহত্যার মতো পরিস্থিতি তার জীবনে ছিল না। আমরা কিছু অডিও ক্লিপ পেয়েছি, যেখানে পরিবার থেকে তাকে মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। তাই আমাদের সন্দেহ এটি হত্যাকাণ্ড।”

অন্য সহপাঠী আপন জানান, “একটি চিরকুট দেখানো হয়েছে, যেটি নাকি শামিমা মৃত্যুর আগে লিখে গেছে। কিন্তু সেটি তার হাতের লেখা নয়। শামিমার হাতের লেখার সঙ্গে কোনোভাবেই মিল খুঁজে পাওয়া যায়নি। এতে স্পষ্ট গড়মিল আছে এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।”

উল্লেখ্য, গত ২০ আগস্ট বুধবার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া গ্রামের ওফদা সড়কে নাসরিন নাহার শামিমা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তবে সহপাঠী ও স্থানীয়দের দাবি, শামিমা কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না। তারা এটিকে হত্যাকাণ্ড বলে সন্দেহ প্রকাশ করেছেন।

শামিমাকে ছোটবেলা থেকেই লালন-পালন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক সিনিয়র সেবিকা রাজিয়া সুলতানা। স্থানীয়রা বলছেন, একজন মেধাবী নার্সিং শিক্ষার্থীর মৃত্যুতে শুধু পরিবার নয়, সমাজেরও অপূরণীয় ক্ষতি হলো। তাই প্রকৃত ঘটনা উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট