1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে তরুণী অপহরণ মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
জামালপুরে এক তরুণীকে অপহরণের মামলায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

জামালপুরে তরুণী অপহরণ মামলায় চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—মেলান্দহ উপজেলার ভাংগুনী ডাংঙ্গা গ্রামের মজনু মিয়া (২৫), রান্ধনীগাছা গ্রামের মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার (৫৯), একই উপজেলার মমিন মিয়া (৪০) এবং জহুরুল ইসলাম (৩৭)।

রায় ঘোষণার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফজলুল হক বলেন, “২০২২ সালের ৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে পাঁচটার দিকে ভিকটিম হাবিবা আক্তার চৈতি স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে ফেরার পথে রশিদপুর বাজারের পশ্চিম পাশে এজাহারভুক্ত আসামিরা তাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।”

এ ঘটনায় ১১ ফেব্রুয়ারি ভিকটিমের বাবা হাবিবুর রহমান জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত কর্মকর্তা আসাদুজ্জামান নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩) এর ধারা ৭ ও ৭/৩০ অনুযায়ী আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

রাষ্ট্রপক্ষ থেকে চারজন সাক্ষী উপস্থাপন করা হয়। দীর্ঘ প্রায় চার বছর আইনি লড়াই শেষে আদালত চার আসামিকেই দোষী প্রমাণিত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, জরিমানার টাকা ভিকটিমকে প্রদান করা হবে।

পাবলিক প্রসিকিউটর আরও জানান, রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই রায় ভবিষ্যতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট