1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে পিরোজপুরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে জেলা নাগরিক কমিটি, পিরোজপুর গণঅধিকার পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পথসভায় মিলিত হয়। সেখানে বক্তারা নুরুল হক নুরু’র উপর অন্যায়ভাবে হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

পথসভায় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি আতিকুল ইসলাম মান্না, সাংগঠনিক সম্পাদক সিরাজ খান আরিফ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহরিয়ার অভি, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়কারী আলামিন এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান।

বক্তারা বলেন, নুরুল হক নুরু দেশের তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের প্রতীক। তার উপর হামলা গণতন্ত্র ও মুক্তচিন্তার উপর আঘাত। এ ধরনের অন্যায় কখনো মেনে নেওয়া হবে না।

মশাল মিছিল ও সমাবেশে জেলা গণঅধিকার পরিষদ, জাতীয় নাগরিক কমিটি পিরোজপুর জেলা শাখা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট