1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

দিঘলিয়ায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
খুলনার দিঘলিয়ায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৯ জনের নামে মামলা হয়েছে। পুলিশ ৭ জনকে গ্রেফতার করলেও প্রধান আসামি পলাতক রয়েছে।
পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়া প্রতিকি ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। পুলিশ ইতোমধ্যে ৭ জনকে গ্রেফতার করেছে, তবে মামলার মূল আসামি ও গাজিরহাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সোহাগ মুন্সী এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন।

এজাহার সূত্রে জানা যায়, উপজেলার গাজিরহাট পদ্মবিলা এলাকার বুলু সিকদারের কাছে দেড় লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এর মধ্যে ৫০ হাজার টাকা ইতোমধ্যে আদায় করা হয়েছে এবং বাকি এক লাখ টাকা না দিলে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠে। এ ঘটনায় বুলুর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এরই প্রেক্ষিতে ১৬ আগস্ট রাতে মাঝিরগাতী পুলিশ ক্যাম্পের আইসি এসআই আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশের ১২ সদস্যের একটি দল অভিযানে গেলে আসামিরা মব তৈরি করে পুলিশের ওপর হামলা চালায়। এতে ৪ পুলিশ সদস্য আহত হন এবং আসামিদের ছিনিয়ে নেওয়া হয়। পরবর্তীতে ১৭ আগস্ট এসআই আব্দুল্লাহ আল মাসুদ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা করেন।

দিঘলিয়া থানার ওসি তদন্ত হেলাল জানান, এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। বাকিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট