1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: খান গোলাম রসুল

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল বলেছেন, পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। খুলনার দিঘলিয়ায় আয়োজিত সুধী সমাবেশে তিনি জুলাই সনদের ভিত্তিতে গণতান্ত্রিক নির্বাচন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আঞ্চলিক পরিচালক ও বিশিষ্ট শ্রমিক নেতা খান গোলাম রসুল বলেছেন, “জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচনের মাধ্যমেই কেবল এদেশে ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব।”
তিনি বলেন, “একটি ন্যায় ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য ঘুষ, দুর্নীতি, দখলদারী, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাদ মাগরিব দিঘলিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খান গোলাম রসুল।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান।

এ সময় বক্তারা বলেন, জুলাই সনদের আলোকে গণতান্ত্রিক সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, খুন-গুম ও গণহত্যার বিচার, এবং নির্বাচনে সমান সুযোগের (প্লেয়িং ফিল্ড) নিশ্চয়তা—এই দাবিগুলো এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিঘলিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, সাবেক আমীর মাওলানা শহীদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা জেলা অফিস ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তাসলিম হাসান টুটুল, এবং উপজেলা জামায়াতের শুরা সদস্য মো. সাইফুল্লাহ মানসুর।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মাওলানা মুজিবর রহমান, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা দেলোয়ার হোসেন, ইলিয়াস হুসাইন, আবু ইউসুফ, রইসুদ্দীন, মোল্যা মাকসুদুল ইসলাম, মকবুল হোসেন, দাউদ আলী সরদার, নুর ইসলাম মোড়ল, শেখ রওশন আজাদ ও শওকাত আকবর প্রমুখ।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
তারা আরও উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের ঋণ শোধ হবে তখনই, যখন দেশে সত্যিকারের গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট