1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ। তিনি সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে মত প্রকাশ করেন।

দিঘলিয়া প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বনানী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রানা আহমেদ। সোমবার (১১ নভেম্বর) দুপুরে আকস্মিকভাবে দিঘলিয়া প্রেসক্লাবে এসে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশে রানা আহমেদ বলেন, “গণতন্ত্র রক্ষায় সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগামী জাতীয় নির্বাচনে দেশবাসীর সত্য তথ্য জানাতে সাংবাদিকদের নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।”

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা মনিরুজ্জামান, বিএনপি নেতা মো. কামাল হোসেন, আবু হানিফ জাসু, সৈয়দ রাসেদুজ্জাম ও মো. হান্নান হোসেন।

এছাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম ফরহাদ কাদির, সিনিয়র সহসভাপতি গাজী জামসেদুল ইসলাম সৌরভ, সদস্য এস এম রফিকুল ইসলাম বাবু, এস এম শামীম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌহিদুল ইসলাম রূপমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সাংবাদিকতা পেশার নৈতিকতা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংবাদমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার একপর্যায়ে সাংবাদিকদের সঙ্গে রানা আহমেদ সৌজন্য বিনিময় করেন এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে মতামত ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট