1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

ঢাকায় ২১ লাখ ভবন ঝুঁকিতে: ৩৭% নতুন ভবনও অরক্ষিত, ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
রাজউকের পরিসংখ্যানে দেখা গেছে ঢাকায় ২১ লাখ ভবন ঝুঁকিপূর্ণ। ৬ লাখ বহুতল ভবনে উচ্চঝুঁকি, ৩৭% নতুন সরকারিভবনও অরক্ষিত। বিশেষজ্ঞরা বলছেন—বড় ভূমিকম্প হলে রাজধানীতে ভয়াবহ বিপর্যয় ঘটবে।

রাজধানী ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিসংখ্যানে দেখা গেছে, এসব ভবনের বেশিরভাগই নির্মিত হয়েছে বিল্ডিং কোড ও নকশা অনুসরণ না করে। সাম্প্রতিক তিন দফা ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বড় ধরনের ভূমিকম্প হলে রাজধানীতে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।

রাজউকের তথ্যমতে, মোট ভবনের মধ্যে প্রায় ১৫ লাখ ভবনই দ্বিতল বা এর নিচে হওয়ায় তুলনামূলক কম ঝুঁকিতে রয়েছে। তবে চার থেকে ৩০ তলা পর্যন্ত ৬ লাখ বহুতল ভবনকে উচ্চঝুঁকিতে চিহ্নিত করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকায় এ ঝুঁকি আরও বেশি, কারণ সেখানে মাত্র এক কাঠার কম জমিতেই পরিকল্পনাহীনভাবে ৬–৭ তলা ভবন নির্মাণ করা হয়েছে বলে জানান রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। তিনি জানান, শহরের সব ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শুক্রবার মিরপুরে সাংবাদিকদের বলেন, ঢাকার প্রায় ৯০ শতাংশ পুরোনো ভবনই বিল্ডিং কোড না মেনে নির্মিত। তার মতে, সাম্প্রতিক ভূমিকম্পগুলো স্পষ্টভাবে সতর্কবার্তা দিচ্ছে—ঢাকা এখন ভয়াবহ ঝুঁকিতে। তিনি বলেন, “গত পাঁচ বছরে এত শক্তিশালী কম্পন কখনো অনুভব করিনি। এখনই প্রস্তুতি নেওয়া জরুরি।”

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের জরিপ বলছে, রাজধানীর বেশিরভাগ ভবনের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। অনেক জায়গায় রড–সিমেন্টের মান নিয়ন্ত্রণ করা হয়নি, আবার অনেক ভবন নির্মিত হয়েছে অনুমোদিত নকশার বাইরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের এক অধ্যাপক জানান, ঢাকার অনেক এলাকাই বহুতল ভবন নির্মাণের উপযোগী নয়। সঠিক মাটি পরীক্ষা ছাড়া ভবন নির্মাণ, রাজউকের অনুমোদনহীন ভবন এবং ভূমিকম্প–সহনশীল নকশার অভাব রাজধানীর ঝুঁকি বাড়িয়েছে বহুগুণ।

রাজউকের তথ্য অনুযায়ী, ঢাকার ৭৪ শতাংশ ভবন নকশাবহির্ভূতভাবে নির্মিত হয়েছে। ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ভাঙার নির্দেশনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সেফটি অ্যাওয়্যারনেস ফাউন্ডেশনের এক সেমিনারে জানানো হয়, ঢাকায় অন্তত ২১ লাখ ৪৬ হাজার ভবন ভূমিকম্পে মৃত্যুফাঁদে পরিণত হতে পারে। বিশ্বব্যাংক–সহায়িত আরবান রেজিলিয়েন্স প্রকল্পে দেখা গেছে, সরকারিভাবে নির্মিত নতুন ভবনের ৩৭ শতাংশই ঝুঁকিপূর্ণ। এর মধ্যে আছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ১৭ তলা ভবনসহ ডজন ডজন শিক্ষাপ্রতিষ্ঠান।

নগরবিদরা সতর্ক করে বলেছেন, ঢাকার ১৩ শতাংশ এলাকায় কোনোভাবেই ভবন নির্মাণ করা উচিত নয়, কিন্তু সেখানে বহুতল ভবন গড়ে তোলা হয়েছে। পাশাপাশি সংকীর্ণ গলি, হাইরাইজ ভবন, গ্যাস–বিদ্যুতের অপরিকল্পিত সংযোগ বড় ধরনের অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ফলে ঢাকায় বসবাস করা ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে বলে মত দিয়েছেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট