1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
ঝিনাইদহের কালীগঞ্জে এলজিইডির গ্রামীণ সড়ক নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় সাত গ্রামের মানুষ চরম ভোগান্তিতে। ঠিকাদারের অবহেলা ও প্রশাসনের অবস্থান জানুন বিস্তারিত।

ঝিনাইদহের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মাণাধীন একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কাজ দীর্ঘদিন বন্ধ থাকায় সাতটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, নতুন রাস্তা নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে পুরাতন রাস্তা খুঁড়ে ফেলা হলেও এরপর থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ এগিয়ে নেয়নি। ফলে বর্ষাকালে সড়কজুড়ে তৈরি হওয়া গর্ত, বালু ধ্বস ও কাদা জমে যানবাহন চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা যায়, সিংগী বাজার থেকে মঙ্গলপৌতা বাজার পর্যন্ত সড়কের পুরোনো অংশ খুঁড়ে রাখা হলেও নতুন নির্মাণকাজের কোনো অগ্রগতি নেই। সড়কটি নষ্ট হয়ে যাওয়ায় স্থানীয়দের ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, ব্যাংক এবং সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে। জরুরি সেবা—অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় যানবাহনও এসব গ্রামে প্রবেশ করতে পারছে না।

ঝিনাইদহ জেলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ৭৯ লাখ টাকার ব্যয়ে ২৯৯০ মিটার সড়ক নির্মাণের কাজ পান মেসার্স মিজানুর রহমান নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্প অনুযায়ী ২০২৪ সালের আগস্টে কাজ শুরু হয়ে ২০২৫ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও চলতি বছরের প্রথম দিকে অল্প কিছু কাজ করার পর আর কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মেগুরখিদ্দা গ্রামের বাসিন্দা আরিফ হাসান বলেন, “এক বছর আগে রাস্তা খুঁড়ে ফেলে রেখে দেওয়া হয়েছে। বড় কোনো গাড়ি তো গ্রামে ঢুকতেই পারে না। অথচ কাজের কোনো খোঁজখবর নেই। আমরা দ্রুত সমাধান চাই।”

অন্যদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. রানা দাবি করেন, “নতুন ইট উঠলে কাজ শুরু করব। তাছাড়া অসুস্থতার কারণে কাজ চালিয়ে যেতে পারিনি।”

কালীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী সৈয়দ শাহরিয়ার আকাশ বলেন, “ঠিকাদারকে বারবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। এখন আমরা নিজেও অসহায় অবস্থায় আছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ বলেন, “ঘটনাটি আপনার মাধ্যমে প্রথম জানলাম। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত নির্মাণের দাবি জানাচ্ছেন স্থানীয়রা, যাতে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও জরুরি যোগাযোগ স্বাভাবিকভাবে নিশ্চিত করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট