1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়ায় জ্বালানি তেলের সংকট: অতিরিক্ত দামে বিক্রি, কৃষি ও পরিবহন খাতে বিপর্যয়ের শঙ্কা দেবীগঞ্জে শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব: ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, টিন ও নগদ সহায়তা বিতরণ বড় নিয়োগ পরিকল্পনা: ৬ মাসে ৫ লাখ জনবল নিতে উদ্যোগ, সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ সিন্ডিকেটমুক্ত বাজার গড়তে ‘কৃষকের হাট’ চালুর উদ্যোগ বাণিজ্যমন্ত্রীর দেশের ৫ বিভাগে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড: ষোলশহর চিটাগাং শপিং কমপ্লেক্সে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শক্তির রাজনীতি বনাম নৈতিকতার দায়: বিশ্ব কি নতুন সংঘাতের অনিবার্য পথে? আন্তর্জাতিক পরিস্থিতি: পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নজর আর কত ভোগান্তি: ৯ বছরেও শেষ হয়নি মোল্লাবাজার সেতু, ক্ষোভে ফুঁসছে মুন্সীগঞ্জবাসী বাংলাদেশ সফরের আগে নিউজিল্যান্ড দলে পরিবর্তন, ক্লার্ক ছিটকে লিস্টার যুক্ত

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২১ জুলাই, ২০২৫
সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্ট: শিরোপার লড়াইয়ে আজ বাংলাদেশ-নেপাল মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে আজকের বাংলাদেশ-নেপাল ম্যাচটি যেন অঘোষিত ফাইনাল রূপ ধারণ করেছে। যদিও টুর্নামেন্টে আনুষ্ঠানিকভাবে কোনো ফাইনাল ম্যাচ নেই, তবুও এই ম্যাচের ফলাফলেই নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৭টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়। টানা বৃষ্টির কারণে আগের ছয়টি ম্যাচ কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হলেও মাঠের উন্নত অবস্থার কারণে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচটি মূল স্টেডিয়ামে ফিরছে।

পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশ নারী দলের সংগ্রহ ১৫ পয়েন্ট। সমান ম্যাচে নেপালের পয়েন্ট ১২। অর্থাৎ বাংলাদেশ ড্র করলেই শিরোপা নিশ্চিত। তবে নেপাল বাংলাদেশকে হারাতে পারলে উভয় দলের পয়েন্ট হবে ১৫। তখন হিসাব-নিকাশে আসবে হেড টু হেড ফলাফল, গোল ব্যবধানসহ নানা জটিলতা।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, হেড টু হেডে সমতা থাকলে সব ম্যাচের গোল ব্যবধান বিবেচনায় আনা হবে। এক গোলের ব্যবধানে জিতলে নেপালই চ্যাম্পিয়ন হবে, কারণ তাদের গোল ব্যবধান বাংলাদেশের চেয়ে ভালো। তবে দুই গোলের ব্যবধানে জিতলে কোনো বিতর্ক থাকবে না।

সাফের আগের আসরে এমনই এক বিতর্কিত পরিস্থিতি দেখা গিয়েছিল। টাইব্রেকারে সমতা থাকায় ম্যাচ কমিশনার টসের মাধ্যমে ভারতকে জয়ী ঘোষণা করেন। পরে বাংলাদেশের আপত্তিতে ট্রফি ভাগাভাগি হলেও সেই সিদ্ধান্তেও অসন্তুষ্ট ছিল ভারত। চলতি আসরের বাইলজেও স্পষ্টতা নেই। ‘টাইব্রেকার’ শব্দটি থাকলেও তার অর্থ নিয়ে রয়েছে বিভ্রান্তি।

তবে এবার আর কোনো জটিল সমীকরণে যেতে চায় না স্বাগতিক বাংলাদেশ। তারা মাঠেই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে শিরোপা উদযাপন করতে চায়।

দলটির অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা আজ ফিরছেন মাঠে। তিন ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি দলে ফিরলে আক্রমণভাগে বাড়বে শক্তি। গত আসরে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

এদিকে কোচ বার্নিক বাটলার গত তিন ম্যাচে মূল একাদশে পরিবর্তন এনেছিলেন। আজ শিরোপা নির্ধারণী ম্যাচে তিনি পূর্ণশক্তির দল নামাতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের মেয়েরা ইতোমধ্যেই প্রমাণ করেছে তাদের সামর্থ্য। এবার কেবল শেষ ধাপ পার করে স্বপ্নের ট্রফি ঘরে তোলার অপেক্ষা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট