1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে ঝিনাইদহে মানববন্ধন

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের ফাঁসির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ঝিনাইদহ জেলা বিএনপি, দোকান মালিক সমিতি, সামাজিক ঐক্য জোট ও মানবাধিকার সংগঠন আমাসুফ।

মানববন্ধনে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ঘন্টাব্যাপী চলা এ কর্মসূচিতে বক্তব্য রাখেন—জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও আর টিভির জেলা প্রতিনিধি শিপুল জামান, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ ও সময় টিভির জেলা প্রতিনিধি সোহাগ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মানবজমিনের জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি বিমল কুমার সাহা, এসএ টিভির জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ, দেশরূপান্তরের জেলা প্রতিনিধি এম রবিউল ইসলাম রবি, রিপোর্টার ইউনিটির সভাপতি এম এম কবির, জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মানবাধিকার বাস্তবায়ন কমিটির মুখপাত্র আমিনুর রহমান টুকু, সাংস্কৃতিক কর্মী শাহিনুর ইসলাম লিটন, কাউস গোরকীসহ অনেকে।

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপর ভয়াবহ আঘাত। তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ সাংবাদিকদের ওপর হামলার সাহস না পায়। একই সঙ্গে বক্তারা সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট