1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

সেনহাটি ইউনিয়নে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
সেনহাটি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রমের শুভ সূচনা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টায় সেনহাটি ইউনিয়নের পথের বাজারস্থ এস এম মোস্তফা রশিদী সুজা কলেজ কক্ষে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেনহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোসলেম উদ্দিন এবং সঞ্চালনা করেন খন্দকার ফারুক হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আঃ রকিব মল্লিক এবং মাষ্টার আবুল কালাম আজাদ।

এই সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ কার্যক্রমে অংশ নেন স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী মিন্টু, এস এম শামীম, আবদার হোসেন, শেখ মোহাম্মদ জনি, মোল্লা বেলায়েত হোসেন, জাসেদ কবির জুয়েল, শাফিউদ্দিন, ফারুক হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলী, আব্দুল কাদের জনি, নজরুল মল্লিক ও ইকরামুল গাজীসহ অনেকে।

বক্তারা বলেন, চলমান রাজনৈতিক সংকট মোকাবেলায় তৃণমূলকে শক্তিশালী করতেই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীর আন্দোলন-সংগ্রামে সেনহাটি ইউনিয়ন থেকে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন সবাই।

উল্লেখ্য, বিএনপির চলমান সদস্য সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ইউনিয়ন পর্যায়ে এ ধরনের কর্মসূচি চলছে। সেনহাটি ইউনিয়নের এই উদ্যোগও সেই ধারাবাহিক অংশ হিসেবে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট