1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসির ওয়েবসাইটে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস, স্বীকার করল নির্বাচন কমিশন লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযানে পিস্তল-গুলি ও বিপুল মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক দিনাজপুর-১ আসনে নির্বাচিত হলে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা সেবা দেব: মতিউর রহমান হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত, ডিগ্রি পেল শতাধিক শিক্ষার্থী স্বতন্ত্র প্রার্থী ফিরোজের নির্বাচনী গণসংযোগ ও সমাবেশ, মুখরিত কোলা বাজার খুলনা-৪ আসনে অবহেলা-বঞ্চনার অবসান ঘটিয়ে শান্তি ও উন্নয়নের অঙ্গীকার আজিজুল বারী হেলালের কাহারোল উপজেলায় ৩৫৮০ সুবিধাবঞ্চিত শিশুর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ মুন্সীগঞ্জ-৩ আসনে বিশাল শোডাউন, নির্বাচনী মাঠে শক্ত অবস্থান স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন হরিণাকুণ্ডুতে মাদক ও দেশীয় অস্ত্রসহ নারী গ্রেফতার, পলাতক স্বামী আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা, বাড়বে রাতের তাপমাত্রা: আবহাওয়া অধিদফতর

শামীমের একার লড়াই বৃথা, ৬ রানে জিতল সিলেট টাইটান্স

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
শামীম পাটোয়ারি, সিলেট টাইটান্স, ঢাকা ক্যাপিটালস, বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, আজমতুল্লাহ ওমরজাই, পারভেজ হোসেন ইমন, টি-টোয়েন্টি ক্রিকেট, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম

একাই লড়াই করলেন শামীম পাটোয়ারি। অন্য প্রান্তে ঢাকা ক্যাপিটালসের ব্যাটাররা একে একে সাজঘরে ফিরলেও ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে শামীমের দুর্দান্ত ইনিংসও শেষ পর্যন্ত দলকে জয়ের বন্দরে পৌঁছাতে পারেনি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নাটকীয় এই ম্যাচে ৬ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে সিলেট টাইটান্স।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামে সিলেট টাইটান্স। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দলটি সংগ্রহ করে ১৭৩ রান। সিলেটের ইনিংসে সবচেয়ে উজ্জ্বল ছিলেন আফগান অলরাউন্ডার আজমতুল্লাহ ওমরজাই। মাত্র ২৪ বলে অপরাজিত ৫০ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।

সিলেটের হয়ে আরেকটি কার্যকর ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন। তিনি ৩২ বলে ৪৪ রান করেন, যেখানে ছিল ২টি চার ও ২টি ছক্কা। ঢাকার বোলারদের মধ্যে সালমান মির্জা ছিলেন সবচেয়ে সফল। তিনি ২টি উইকেট শিকার করেন।

১৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধসে পড়ে ঢাকা ক্যাপিটালসের ব্যাটিং লাইনআপ। দলীয় মাত্র ৪৩ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। কঠিন এই পরিস্থিতিতে ষষ্ঠ উইকেটে সাব্বির আহমেদকে সঙ্গে নিয়ে ৪৬ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন শামীম পাটোয়ারি।

তবে দলীয় ৮৯ রানে সাব্বির আহমেদ ১৯ বলে ২৩ রান করে আউট হলে আবারও চাপ বাড়ে ঢাকার ওপর। এরপর একপ্রান্ত আগলে রেখে ঝড়ো ব্যাটিং চালিয়ে যান শামীম। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঢাকা ক্যাপিটালস থামে ১৬৭ রানে।

শেষ পর্যন্ত ৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৪৩ বলে অপরাজিত ৮১ রান করেন শামীম পাটোয়ারি। তার এই অনবদ্য ইনিংস দর্শকদের মুগ্ধ করলেও দলের হার এড়াতে পারেনি। ঢাকার ইনিংসে সিলেটের হয়ে বল হাতে বড় ভূমিকা রাখেন আজমতুল্লাহ ওমরজাই, যিনি ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।

সব মিলিয়ে ব্যাটে ও বলে ওমরজাইয়ের অলরাউন্ড নৈপুণ্য আর শামীম পাটোয়ারির একার লড়াইয়ের ম্যাচে শেষ হাসি হাসে সিলেট টাইটান্স।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট