1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনার দিঘলিয়ায় শহীদ জুলাই দিবস পালিত – শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
খুলনার দিঘলিয়ায় শহীদ জুলাই দিবস পালিত: শহীদদের প্রতি শ্রদ্ধা ও দোয়া মাহফিল

জুলাই শহীদ দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে খুলনার দিঘলিয়ায়। উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট, উপজেলা প্রকল্প কর্মকর্তা আরিফ হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহাগ হোসেন, কৃষি কর্মকর্তা কিশোর আহম্মেদ, থানা বিএনপির আহ্বায়ক এম সাইফুর রহমান মিন্টু, গাজী জাকির হোসেন, মোল্লা সাজ্জাদ হোসেন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, “জুলাই শহীদ দিবস কেবল শোক নয়, বরং এটি দেশপ্রেম ও আত্মত্যাগের অনুপ্রেরণাও। শহীদদের আত্মদানে উদ্বুদ্ধ হয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায় ও মানবিক বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে হবে।”

সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, “শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। তাঁদের স্মরণে এমন আয়োজনে ভবিষ্যৎ প্রজন্ম ইতিহাস সম্পর্কে সচেতন হবে, যা একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ, উপজেলা মসজিদের পেশ ইমাম।

উল্লেখ্য, জুলাই শহীদ দিবসের মূল প্রেরণা ছিল বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবি। শহীদদের স্মরণে এমন আয়োজন আগামী দিনের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন আয়োজকেরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট