1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে টিকে থাকার লড়াইয়ে বাংলাদেশ

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টি-টোয়েন্টি

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ রোববার (১৩ জুলাই) স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ডাম্বুলার রংগিরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। ফলে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আগে ব্যাটিং করছে লিটন দাসের নেতৃত্বাধীন টাইগাররা।

প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই আজকের ম্যাচটি টাইগারদের জন্য এক রকম বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই সফরকারী দলের সামনে। সমতা ফেরাতে মরিয়া বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন।

এ ম্যাচে দলে জায়গা পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক, পেসার শরীফুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান। একাদশ থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ নাঈম। অন্যদিকে শ্রীলঙ্কা প্রথম ম্যাচে জয় পাওয়ায় আজকের ম্যাচেও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ থিকসানা, নুয়ান তুষারা, বিনুরা ফার্নান্দো।

টাইগারদের সামনে রয়েছে কঠিন পরীক্ষা। এই ম্যাচে জয় পেলে সিরিজে ফেরার পথ খুলে যাবে। তবে হেরে গেলে সিরিজ হাতছাড়া হওয়ার পাশাপাশি আত্মবিশ্বাসেও বড় ধাক্কা খেতে পারে দলটি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট