1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে কালীগঞ্জে যুবদলের বিক্ষোভ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদল একত্রে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার পর শহরের ফয়লা রোডে বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ এর নির্দেশনায় আয়োজিত এই কর্মসূচিতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিক্ষোভ মিছিলটি শহরের মেইন বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান রনি, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান আলী খোকন, বিএনপি নেতা আশরাফুজ্জামান লাল ও গোলাম রব্বানী।

বক্তারা বলেন, “দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। ষড়যন্ত্রকারীরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।” তারা আরও বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়ন সময়ের দাবিতে পরিণত হয়েছে।”

মেইন বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ শেষে আবারও ফয়লা রোডে দলের কার্যালয়ে ফিরে বিক্ষোভ মিছিল শেষ হয়। পুরো কর্মসূচি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট