1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজার দিয়ে দোকান ভাঙল কর্মীরা সুন্দরবনে আবার জলদস্যুতা: দুই দিনে ২২ জেলে অপহরণ, উপকূলে আতঙ্ক হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের বেসামরিক নৌযানে হামলার অভিযোগ স্বচ্ছতা ও জবাবদিহিতা জোরদারে প্রধানমন্ত্রীর কাছে ৩৮টি অডিট রিপোর্ট হস্তান্তর পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড লৌহজংয়ে মসজিদের বিদ্যুৎ চুরি ঠেকাতে গিয়ে হামলা, কুপিয়ে আহত ৭ পিরোজপুরে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা ও মানবাধিকার সুরক্ষায় আলোচনা সভা এক বছরে চালু হবে ৫০টি পাট ও বস্ত্রকল, কর্মসংস্থানে নতুন সম্ভাবনা শেখ হাসিনাকে দেশে ফেরাতে কাজ করছে সরকার: আইনমন্ত্রী জুলাই আন্দোলনের প্রবাসী যোদ্ধাদের ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণে হাইকোর্টের রুল

অবসরপ্রাপ্ত শিক্ষক হত্যা মামলায় নিজ ছেলে গ্রেপ্তার

মোঃ নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলায় ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ময়নাতদন্তে আঘাতজনিত মৃত্যু নিশ্চিত হয়েছে। আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত শিক্ষক নাসির উদ্দিন হত্যা মামলার অভিযোগে তাঁর ছেলে রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দাউদখালী এলাকা থেকে মঠবাড়িয়া থানা পুলিশ তাকে আটক করে। গ্রেপ্তারকৃত রিয়াজ উপজেলার হলতা গুলিসাখালী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং নিহত শিক্ষকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মা মারা যাওয়ার পর থেকে রিয়াজ বেপরোয়া জীবনযাপন শুরু করে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। এ নিয়ে বাবা নাসির উদ্দিন তাকে বারবার সতর্ক করলেও সে ক্ষিপ্ত হয়ে ওঠে। জমি বিক্রি করে টাকা না দেওয়ায় ক্ষুব্ধ হয়ে চলতি বছরের ২৩ জুলাই রিয়াজ তার বাবাকে মঠবাড়িয়া পৌরসভার শহীদ মোস্তফা জব্বার খেলার মাঠের সভাকক্ষ থেকে অপহরণ করে। এরপর পুলিশ তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। মামলার এজাহারে উল্লেখ রয়েছে, ওই দিন পরবর্তী সময়ে নাসির উদ্দিনকে হত্যা করা হয়।

ঘটনার পর নিহত শিক্ষকের বোন মাসুমা পারভীন বাদী হয়ে ছেলে রিয়াজ উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, ময়নাতদন্তের রিপোর্টে শিক্ষকের মৃত্যু আঘাতজনিত বলে প্রমাণিত হয়েছে। ইতিমধ্যেই রিয়াজকে গ্রেপ্তার করা হয়েছে এবং রবিবার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন জানানো হবে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা মহলসহ সাধারণ মানুষও এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট