1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
হাইকোর্টে

জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী ও রাজনৈতিক দুর্বৃত্তায়নে অভিযুক্ত আসামিদের মামলার শুনানি এখন থেকে কারাগারেই অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে বুধবার (৬ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান এই আদেশ দেন। বিচারকের সই করা নির্দেশনায় বলা হয়েছে, এসব আসামিকে আর সশরীরে আদালতে আনা হবে না; বরং ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি যুক্ত করে শুনানি সম্পন্ন করা হবে।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ শামসুদ্দোহা সুমন জানান, এই পদক্ষেপ সরকারের সময় ও অর্থ সাশ্রয় করবে এবং নিরাপত্তা ঝুঁকি কমাবে। তিনি বলেন, “অতি শিগগিরই এই পদ্ধতিতে বিচারিক কার্যক্রম শুরু হবে।”

আদেশে উল্লেখ করা হয়েছে, কাশিমপুর হাইসিকিউরিটি জেলখানা ও কেরানীগঞ্জ কেন্দ্রীয় জেলখানা থেকে প্রতিদিন বহু আসামিকে আদালতে আনা হয়, যাদের মধ্যে জঙ্গি, শীর্ষ সন্ত্রাসী এবং দুর্নীতির মামলার আসামিরাও রয়েছেন। এদের আনা-নেওয়ার সময় নিরাপত্তা ঝুঁকি দেখা দেয় এবং অনেক সময় আদালত প্রাঙ্গণে জনতার ক্ষোভ প্রকাশের ঘটনাও ঘটে।

উচ্চ আদালতের প্রজ্ঞাপন অনুযায়ী, অডিও, ভিডিও বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে সাক্ষ্য গ্রহণ ও শুনানির অনুমতি রয়েছে। সেই নির্দেশনার আলোকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটসির ২৮ নম্বর আদালতকে ডিজিটাল কোর্ট রুম হিসেবে প্রস্তুত করা হয়েছে, যেখানে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট