1. arifmolla2007@gmail.com : Arif Mollah : Arif Mollah
  2. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  3. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  4. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, মাওয়া প্রান্তে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ পাটগ্রামে সড়ক দুর্ঘটনা: ঈদে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত ঈদের ছুটিতেও সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, দাপ্তরিক কাজ অব্যাহত বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৬: সূচি ঘোষণা, বিশ্বকাপের পথে বড় পরীক্ষা টাইগারদের কীভাবে বেঁচে গেলেন মোজতবা খামেনি—টেলিগ্রাফের প্রতিবেদন দেশে বিনিয়োগ বাড়াতে ১৮০ দিনের কর্মপরিকল্পনা, ২৫টি উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্য ইসরায়েলের ডিমোনা পারমাণবিক চুল্লি: গোপনে অর্থায়ন করেছিল জার্মানি হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ, শাড়ি ও লুঙ্গি পেলেন শতাধিক পরিবার কাহারোল থেকে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মুন্সীগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
জামালপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিম্নমানের শ্যাম্পু ও মেয়াদোত্তীর্ণ ক্রিম বিক্রির দায়ে এই জরিমানা আদায় করা হয়।

জামালপুর শহরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই মেডিকেল হলে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শহরের স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরীফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা ব্যাটালিয়ন (আনসার) সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের বিভিন্ন ফার্মেসি ও বস্ত্রালয় পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে ওষুধের মূল্য তুলে ফেলে বিক্রির অভিযোগে মেসার্স আলম মেডিকেল হলে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে ইন্ডিয়ান পণ্যের ২ নাম্বার খুশকি নাশক শ্যাম্পু বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ মুখের ক্রিম প্রদর্শনের অপরাধে সিটি মেডিকেল হলের সিটি এক্সক্লুসিভকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৮ হাজার টাকা।

অভিযানের সময় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতারা উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইন মেনে চলার আহ্বান জানানো হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। পাশাপাশি বাজারের মূল্য পরিস্থিতি যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের যৌক্তিক দামে পণ্য বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। এ সময় ভোক্তা সচেতনতার লিফলেটও বিতরণ করা হয়।

সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি নিজেই ক্রেতা সেজে শ্যাম্পু কিনেছিলেন। পরে তা নিম্নমানের (২ নাম্বার) প্রমাণিত হওয়ায় জরিমানা করা হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট